ভালোবাসার জয়গান
বেবী পোদ্দার
যে মন নিয়েছো চুরি করে
সে মন সামলে রেখো, ঝিনুকের ভিতরে যেমন মুক্তো থাকে।
আমার যা কিছু ভালোবাসা , অভিমান সবকিছু
গচ্ছিত রেখেছি তোমার কাছে ।
যেদিন হাতে হাত ধরে
দিগন্ত থেকে দিগন্তে ছুটবো
নীল আকাশ ছাড়িয়ে মহাশূন্যে ভাসবো ।
সব সংকোচ , বাধা ধুলোয় মিশিয়ে দিয়ে
ভালোবাসার সমুদ্রে তরী হবো ।
সমুদ্রের ধারে ভোর বেলায় দাঁড়ালে যেমন মনে হয়
সূর্য সমুদ্র গর্ভ থেকে উঠে আসছে তেমনি
কিছু তরী যেন শেষ ঘাটে পৌঁছনোর জন্যই রয়েছে অপেক্ষায়।
এসো বাতাস আমাকে সঙ্গী করে বয়ে নিয়ে চলো ওই দূর দিগন্তের দিকে ।
এসো রাত্রি ওই উর্মিমালার মতো আমাকে চূর্ণ করো ।
এই বালুচরে লিখে গেলাম ভালোবাসার জয়গান,
যার সুর ধ্বনিত হবে যুগ থেকে যুগান্তরে।
No comments:
Post a Comment